মিঠুনকন্যা দিশানীর বাগদান, কবে বিয়ে?

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ১১:১০ এএম
Main News Image

টলিউড ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে আনন্দের হাওয়া লেগেছে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তার মেয়ে দিশানী চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমিক মাইলস মান্টজারিসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। 

চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের সঙ্গে যুক্ত দিশানী সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বাগদানের কিছু নতুন ও অদেখা ছবি শেয়ার করেছেন। লস অ্যাঞ্জেলেসে রোমান্টিক ফটোশুটে তোলা এসব ছবিতে দেখা যায়, দিশানী পরেছেন দৃষ্টিনন্দন সাদা রঙের গাউন এবং মাইলস সেজেছেন কালো স্যুট ও সাদা শার্টে।

ছবিগুলোর ক্যাপশনে বাগদত্তার উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় দিশানী লিখেছেন, “আমি মহাবিশ্বের কাছে তোমার মতো একজন মানুষকে চেয়েছিলাম। কিন্তু যা পেয়েছি, তা আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। তোমাকে বিয়ে করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

জানা গেছে, চলতি বছরের জুন মাসে সমুদ্রতীরে এক মনোরম পরিবেশে দিশানীকে বিয়ের প্রস্তাব দেন মাইলস। হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে দেওয়ার সেই বিশেষ মুহূর্তের ছবিও সে সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

ইনস্টাগ্রামে দিশানীর এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন জগতের সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই যুগল। অনেকেই তাদের এই রসায়নকে ‘রূপকথার মতো’ বলে মন্তব্য করেছেন। আগামী ৬ ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।