২৫ বছর আগে ও পরে!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৩:৫১ এএম
Main News Image

তারা দুজনই তারকা; না, তারা চারজনই তারকা! তৌকীর আহমেদ-বিপাশা হায়াত ও টনি ডায়েস-প্রিয়া ডায়েস। স্যোশাল মিডিয়ায় রবিবার ঘণ্টা দুয়েক আগে প্রিয়া ডায়েস দুটি ছবি পোস্ট করেছেন। যে দুটি ছবির ব্যবধান ২৫ বছর! দারুণভাবে যূথবদ্ধ থাকা এই চার তারকার সোনালি অতীত আর গর্বিত ভবিষ্যৎ ফ্রেমবন্দি হয়েছে। ছবি দুটির ক্যাপশনে প্রিয়া ডায়েস লিখেছেন-

‘‘দুইটি ছবি…

দুইটি সময়…

একই মানুষ…

একই ভালোবাসা।

২৫ বছর আগে শুরু হয়েছিল আমাদের নতুন জীবন।

২৫ বছর কেটে গেছে…

সময় বদলেছে,

চুলে পেকেছে রূপালি ছোঁয়া,

জীবনে এসেছে অসংখ্য অভিজ্ঞতা।

কিন্তু একটি জিনিস বদলায়নি…

ভালোবাসার মানুষের পাশে থাকার আন্তরিকতা।

এই পৃথিবীতে কিছু সম্পর্ক এতটাই দুর্লভ, 

যা কোনো মূল্য, উপহার বা প্রতিদান দিয়ে কখনও শোধ করা যায় না। শুধু হৃদয়ের গভীর কৃতজ্ঞতায় আজীবন আগলে রাখা যায়।


২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি আমাদের বিয়ের দিনে..❤️

২০২৬ সালে আমাদের ২৫তম বিবাহ বার্ষিকীতে.।’’

৯০ দশকের মুগ্ধ দর্শকদের কাছে সেসময়ের তারকা বলতে তৌকীর-বিপাশাই ছিলেন। বেশ পরে যুক্ত হন টনি-প্রিয়া। সেই স্মৃতিময় দিনগুলো ও বর্তমানের সময়কে ফ্রেমবন্দি করে প্রিয়া ডায়েস নস্টালজিয়ায় ফেলেছেন বিটিভির দারণ সময়কে। সঙ্গে সেসময় কেবল কয়েকটি স্যাটেলাইট টিভির বিস্তার ঘটছে, সেই সময়ের টিভি দর্শকরা এখনো মুখিয়ে থাকেন এইসব তারকাদের দেখার জন্য!