চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ এএম
Main News Image

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও লাইফস্টাইলভিত্তিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে চট্টগ্রামে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে রবি। এরই ধারাবাহিকতায় রবি আজিয়াটা পিএলসি ২৩ আগস্ট র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’ আয়োজন করে।

রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ব্র্যান্ড পার্টনারশিপ আরও জোরদার করার পাশাপাশি লাইফস্টাইলভিত্তিক অংশীদার নেটওয়ার্ক সম্প্রসারণের প্রতি রবির অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— গিফট বাস্কেটস ৪ইউ, র‌্যাডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে ভিউ, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, শৈল্পিক ফার্নিচার, হাঙ্গার কিলারস, হক ইলেকট্রনিক্স, ওয়েস্টউড এবং সারপ্রাইজ চট্টগ্রাম। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি, চট্টগ্রামের রন্ধনশিল্পে গেম চেঞ্জার এবং শহরের অন্যতম শক্তিশালী ও দৃঢ়চেতা স্থানীয় ব্র্যান্ড হিসেবে বারকোড রেস্টুরেন্টকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।

চট্টগ্রামের পরিবর্তনশীল ডাইনিং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে আতিথেয়তা, খাবার, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ২১টি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে রবি। নতুন অংশীদার প্রতিষ্ঠানগুলো হলো বিউটি বুফে, সাইটলি, জি জি আইল্যান্ড – অরোরা লাউঞ্জ রেস্টুরেন্ট, ট্রাফিক, কমপ্লিট কিচেন, এলিট ট্রাভেলস, ওয়েল পার্ক হোটেল, হোয়াইট পার্ক বুটিক হোটেল, কাপরি ক্যাফে বিস্ত্রো, ল্যামবার্গ ক্যাফে, আগ্রাবাদ, তাসফি মেকওভার অ্যান্ড সেলুন, হ্যামার স্ট্রেংথ, অ্যামব্রোসিয়া রেস্টুরেন্ট, ফ্যাশকোড, দ্য রয়্যাল ডাইন রেস্টুরেন্ট, দ্য এলিগেন্স হোটেল অ্যান্ড স্যুইটস, শাজিনাজ হাসপাতাল লিমিটেড, ব্লু মুন, বেস্ট অ্যান্ড লেস আউটফিটার্স, আলো আই কেয়ার এবং সিমকো মার্ট।

অনুষ্ঠানে রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম রবি এলিটের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। চট্টগ্রামজুড়ে আরও শক্তিশালী এলিট ইকোসিস্টেম গড়ে তুলতে এবং গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য ও সুবিধা তৈরি করতে আমরা আগ্রহী। আমাদের অংশীদাররা রবি এলিট অভিজ্ঞতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই স্বীকৃতি তাদের অবদানের প্রতিফলন। একই সঙ্গে নতুন অংশীদারত্বগুলো আমাদের গ্রাহকদের জন্য প্রাপ্ত সুবিধার পরিধি আরও বিস্তৃত করবে।” এই উদ্যোগ রবির দীর্ঘমেয়াদি কৌশলকে আরও শক্তিশালী করছে, যার লক্ষ্য ক্রমবর্ধমান গ্রাহকগোষ্ঠীর জন্য উন্নত মূল্য ও সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি নতুন অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন খাতে এক্সক্লুসিভ সুবিধা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।