বাসের টিকেট বুকিং ও রিফান্ডের সুবিধা নিয়ে এলো বিডি টিকেটস

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
Main News Image

অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম বিডি টিকেটস দ্রুত অনলাইন টিকেট বুকিংয়ের পাশাপাশি বাতিল হওয়া যাত্রার জন্য দ্রুত অর্থ ফেরতের সুবিধা দিচ্ছে।

ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীরা নিজেরাই টিকেট বাতিল করতে পারেন। টিকেট বাতিলের পর দ্রুত রিফান্ডের সুবিধাও রয়েছে। ফলে অর্থ ফেরত পেতে কাউন্টারে যাওয়ার প্রয়োজন হয় না বা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না।

এ ছাড়া আগে থেকেই যাওয়া-আসার পরিকল্পনা থাকলে একই সঙ্গে রিটার্ন টিকেট বুক করা যায়। উৎসব, ছুটির মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে গ্রাহকদের জন্য নিয়মিত বিভিন্ন অফার ও মূল্যছাড়ও দিয়ে থাকে বিডিটিকেটস, যা ভ্রমণকে আরও সাশ্রয়ী করে।

সম্প্রতি সব ধরনের ব্যবহারকারীর কথা বিবেচনায় রেখে বিডিটিকেটসের অ্যাপ ও ওয়েবসাইট আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এর ফলে টিকেট বুকিং, বাতিল এবং রিফান্ডের পুরো প্রক্রিয়াই আগের তুলনায় আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হয়েছে।

টিকেট-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যাত্রীরা ১৬৪৬০ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া বিভিন্ন সেবা, রিফান্ড নীতিমালা এবং চলমান অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিটিকেটসের ওয়েবসাইট https://bdtickets.com/ ও ফেসবুক পেজে https://www.facebook.com/share/1DLfoGhTno/