শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে রাজশাহী স্টারস

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
Main News Image

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজে শেষ ম্যাচ সামনে রেখে দ্বিতীয় ও শেষ দিনের অনুশীলন সম্পন্ন করেছে রাজশাহী স্টারস এফসি।

মালয়েশিয়ার স্থানীয় সময় আজ বিকেল ৪টায় স্টেডিয়াম কমপ্লেক্স সুকান পেনামপাংয়ে অনুশীলন করে দলটি। এর আগে মূলত আগের ম্যাচের একাদশে থাকা খেলোয়াড়রা রিকভারি সেশনে অংশ নেন। শেষ দিনের অনুশীলনে ম্যাচের কৌশল ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় গুয়ামের রোভার্স এফসির বিপক্ষে মাঠে নামবে রাজশাহী স্টারস। টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় দিয়ে অভিযান শেষ করতে চান দলের ম্যানেজার মুশফিকুর রহমান। বাংলাদেশের জন্য এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়াকেই তিনি বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

মিডফিল্ডার শাহেদা আক্তার রিপা জানিয়েছেন, শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে মাঠ ছাড়তে চান তারা। একই সঙ্গে দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শেষ করতে প্রস্তুত রাজশাহী স্টারস।