যার মেঘ কালো পা, কালচে ছোপ দূর করার সহজ উপায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ এএম
Main News Image

প্রতিদিনের ব্যস্ততায় আমাদের মুখের ত্বকের যত্ন নেওয়া হলেও পায়ের পাতার প্রতি নজর দেওয়া হয় না বললেই চলে। অনেকেই বাড়ি ফিরে জল দিয়ে পা ধুয়ে কেবল সাধারণ ক্রিম বা পেট্রোলিয়াম জেলি মেখে নেন। তবে কেবল এটুকুতে পায়ের পরিপূর্ণ যত্ন নেওয়া সম্ভব নয়। অনেকেই মনে করেন, পা ঢাকা জুতো পরলেই বুঝি কালচে ছোপ পড়া আটকানো যায়। অথচ সব পোশাকের সঙ্গে পা ঢাকা জুতো পরাও সম্ভব নয়। আবার কালচে ছোপ তোলার জন্য নামী সালোঁয় গিয়ে পেডিকিয়োর করানোরও প্রয়োজন নেই; নিয়মিত ঘরোয়া কিছু উপায়েই পায়ের ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল রাখা সম্ভব।

পায়ের পাতার জেদি কালচে দাগ দূর করতে ও ত্বক সুন্দর রাখতে কিছু কার্যকর ঘরোয়া উপায় আছেন অনেক। শ্যাম্পু ও এসেনশিয়াল অয়েলের যত্ন নিন। প্রথমে ঈষদুষ্ণ জলে কয়েক ফোঁটা শ্যাম্পু, কিছুটা বাথ সল্ট এবং কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ওই জলে ১০-১৫ মিনিট পা ডুবিয়ে বসে থাকুন। এরপর একটি পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি এবং আঙুলের ফাঁকে জমে থাকা নোংরা ঘষে তুলে ফেলুন।

কফির প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করুন। ১ চামচ কফি, ২ চামচ নারকেল তেল, আধ চামচ চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। স্নানের আগে পায়ের পাতায় ভালো করে লাগিয়ে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন। কফি ও চিনির মিশ্রণ ত্বকের কালচে ছোপ দ্রুত হালকা করে।

পাকা কলা ও মধুর মাস্কও কাজে দেবে। একটি পাকা কলা চটকে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পায়ে মেখে নিন। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে পা ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি পায়ের মৃত কোষ তুলে ত্বক উজ্জ্বল করে এবং গোড়ালি ফাটার সমস্যা থাকলে তাও দূর করে।

আছে শসার রিফ্রেশিং ফুট মাস্কও। শসা বাটার সঙ্গে আধখানা পাতিলেবুর রস ও আধ চা-চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। পা পরিষ্কার করে মুছে নিয়ে পুরো পাতায় এই মাস্কটি লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জলে পা ধুয়ে নিলেই ত্বক দেখাবে সতেজ ও নরম।

সপ্তাহে ২-৩ দিন নিয়ম করে এই সাধারণ যত্নগুলো নিলেই কোনো কৃত্রিম প্রসাধন বা ঢাকা জুতো ছাড়াই আপনার পায়ের পাতা থাকবে দাগহীন, সুন্দর ও দীপ্তিময়।