রোড ক্র্যাশে নিহত পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর
নিরাপদ সড়ক আন্দোলন (Road Safety Movement)-এর ভিক্টিম সাপোর্ট কার্যক্রমের আওতায় চট্টগ্রামের জোরারগঞ্জ (মিরসরাই হাইওয়ে) এলাকায় রোড ক্র্যাশে নিহত আবদুর রহমানের পরিবারের হাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত ৫ লক্ষ (৫,০০,০০০) টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বিআরটিএ-এর এই আর্থিক সহায়তা পেতে আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং সার্বিক সমন্বয়সহ পুরো প্রক্রিয়ায় নিহতের পরিবারকে সহযোগিতা করেছে নিরাপদ সড়ক আন্দোলন (Road Safety Movement)-এর চট্টগ্রাম জেলা শাখা।
নিরাপদ সড়ক আন্দোলনের একটি প্রতিনিধি দল রেল মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ-এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে নিরাপদ সড়ক, সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
প্রতিনিধি দলে ছিলেন সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত, সাধারণ সম্পাদক ইনজামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান এবং সদস্য রাবেয়া সায়েদ মিম।
এসময় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি ও নাগরিক উদ্যোগের সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।