যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নাছির উদ্দিন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৯:০৩ এএম
Main News Image

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ মঙ্গলবার সংসদে জামালপুর-২ আসনের সরকারি দলের সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহত শিক্ষার্থীদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছেন এবং নিহত শিক্ষার্থীদের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা