সারজিসের মূত্রনালিতে পাথর: এনসিপি
সারজিসের মূত্রনালিতে পাথর: এনসিপি
ফাইল ছবি
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালিতে পাথর হয়েছে। এ অবস্থায় তার সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
The Scene Was Fake? It Wasn't! Watch This!
Advertisement
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এ তথ্য জানিয়েছেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে আজ বিকাল পৌনে ৩টার দিকে সারজিসকে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ডেস্ক রিপোর্ট
